সন্তানরা রোদে পুড়ছে বৃষ্টিতে ভিজছে, কী হবে জানি না
একপাশে কাঁটাতারের বেড়া, আরেক পাশে সশস্ত্র প্রহরা। কোনো দিকে যাওয়ার উপায় নেই। মাথার ওপরও নেই স্থায়ী কোনো ছাদ। গা কখনও তপ্ত রোদে পুড়ে যায়, আবার কখনও ভিজে যায় বৃষ্টিতে। এই অবস্থায় দুই শিশুসন্তানকে বুকে জড়িয়ে তিন দিন ধরে শূন্যরেখায় আটকে আছেন সুমি আক্তার। কুড়িগ্রামের রৌমারী উপজেলা সীমান্তের গয়টাপাড়া এলাকার সীমান্তে গত রোববার ভোর থেকে স্বামী-সন্তানসহ অসহায় অবস্থায় দিন কাটছে তাঁর। সুমির সঙ্গে রয়েছেন স্বামী বিল্লাল হোসেন, চার বছরের মেয়ে ফাতেমা এবং মাত্র পাঁচ মাসের সুমাইয়া। গতকাল মঙ্গলবার নিরাপদ দূরত্ব বজায় রেখে কথা হয় তাঁর সঙ্গে। চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তিনি বলেন, বাচ্চাগুলোর জন্যই বেশি কষ্ট হ...