বিশ্বরঙের নীল উৎসব
বাংলার বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি ও উদ্যোক্তা চেতনাকে উদযাপন করতে অনুষ্ঠিত হলো বিশ্বরঙ নীল উৎসব-২০২৬। বিশ্বরঙ নিবেদিত ‘উদ্যোক্তা ভূমি’র দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন–অভিনেত্রী দিলারা জামান, পারসোনার প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান, সংগীতশিল্পী ফাহমিদা নবী, অভিনেত্রী রোজী সিদ্দিকী, মনিরা মিঠু, দীপা খন্দকার, শবনম ফারিয়া এবং সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। অনুষ্ঠানের শ...