বাজারে উঠেছে তাল, খাওয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
শরৎ আসতেই বাজারে পাওয়া যাচ্ছে পাকা তাল। মৌসুমি এই ফল দিয়ে বাড়িতে তৈরি হচ্ছে তালফুলুরি, তালের বড়া, তালের লুচি, মালপোয়া ও পায়েসসহ নানা পদ। অনেকেই আবার মিষ্টির দোকান থেকেও কিনে খাচ্ছেন তালের তৈরি খাবার। তবে সুস্বাদু এসব খাবার খাওয়ার পর অনেকেরই গ্যাস, অম্বল কিংবা বুকজ্বালার সমস্যা দেখা দেয়। তাই তাল খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। তাল কি পেটের জন্য ক্ষতিকর তাল নিজে পেটের জন্য ক্ষতিকর নয়। এতে ভিটামিন এ, বি ও সি ছাড়াও ক্যালসিয়াম, পটাশিয়াম ও আয়রনের মতো বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। পরিমিত পরিমাণে তাল খেলে কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়তা করতে পারে। তবে তালের তৈরি খাবার কীভাবে রান্না করা হচ্ছে এ...