আইসিইউতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহি, সহায়তা চায় পরিবার
বয়স মাত্র পাঁচ বছর। যে বয়সে মেতে থাকার কথা দুরন্ত শৈশবে, সেই বয়সে নুসরাত জাহান মাহি লড়ছে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সঙ্গে। শরীরে দুরারোগ্য ব্যাধি নিয়ে মাহি এখন বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি। এর আগে ঢাকার পিজি হাসপাতাল নামে পরিচিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি ও অনকোলজি বিভাগে (১৫ তলা, ওয়ার্ড নং-১৫১১, বেড- এফপি-৪০) চিকিৎসাধীন ছিল সে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার এন্ড জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। মাহির বাবা মোহাম্মদ মিন্টু ইসলাম পেশায় একজন অটোচালক। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারের পক্ষে ক্যান্সারের...