জীবনের কঠিন অভিজ্ঞতা প্যারিসকে শিখিয়েছে বিশ্বাসের মূল্য
মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন। শৈশব থেকেই তাঁর জীবন নানা চড়াই-উতরাইয়ে ভরা। বাবার মৃত্যু, মানসিক সংকট, আসক্তি, এমনকি আত্মহত্যার প্রবণতা। সবই তাঁকে সহ্য করতে হয়েছে। কিন্তু এই কঠিন অভিজ্ঞতাগুলোই তাঁকে শিখিয়েছে, জীবনে বিশ্বাসের মূল্য কতটা গভীর। সম্প্রতি ‘অন পারপাস উইথ জে শেট্টি’ পডকাস্টে তিনি জানিয়েছেন, তাঁর পাওয়া সবচেয়ে খারাপ পরামর্শটি ছিল ‘কাউকে বিশ্বাস করো না।’ প্যারিস বলেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এসেছে অন্যকে বিশ্বাস করার সাহস থেকে। বিশ্বাস তৈরি করে নিরাপত্তা ও ঘনিষ্ঠতা, আর তা-ই নিরাময়ের পথ খুলে দেয়।’ তাঁর মতে, জীবনে খারাপ অভিজ্ঞতা আসবে...