সামিটের এলএনজি টার্মিনালও বন্ধ, গ্যাস সরবরাহ ২০ বছরে সর্বনিম্ন
মহেশখালীর সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের গ্যাস-সংকট আরও তীব্র হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে জাতীয় গ্রিডে সামিটের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়। এতে দৈনিক গ্যাস সরবরাহ নেমে এসেছে প্রায় ১৯০ কোটি ঘনফুটে, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। অথচ দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। জ্বালানি খাত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মহেশখালীতে এলএনজি সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা দৈনিক ৬০ কোটি ঘনফুট এবং সামিটের ৫০ কোটি ঘনফুট। গত ২১ জুলাই অগ্নিকাণ্ডের পর এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হয়ে যাওয়...