মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেন: শাহরাস্তিতে ৫ পুলিশ সাময়িক বরখাস্ত
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঙ্গে যোগাযোগ এবং অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপপরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম এবং কনস্টেবল ইসতিয়াক। বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের মাদক ব্যবসায়ীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের প্রাথম...