আ.লীগের সময়ে পাচারের প্রভাবের শঙ্কা আগামী মূল্যায়নে
মানি লন্ডারিং প্রতিরোধে কাজ করা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিংয়ের (এপিজি) ২০২৭-২৮ মেয়াদের প্রস্তুতি ও যাচাইয়ের প্রাথমিক মূল্যায়ন শেষ হয়েছে। এপিজির একটি প্রতিনিধি দল গত ১১ থেকে ১৩ আগস্ট ঢাকা সফরে এসে বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। আওয়ামী লীগ শাসনামলে দেশের পুঁজিবাজার ও ব্যাংকিং খাতের নজিরবিহীন লুটপাট ও অর্থপাচারের প্রভাব আগামী মূল্যায়নে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে। তবে আর্থিক খাতের সংস্কার ও পাচার করা অর্থ পুনরুদ্ধারে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে এটি অব্যাহত রাখার সুপারিশ করেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এপিজির তিন দিনের কর্মসূচিতে বাংলাদেশের স...