ভারতের পর এবার চীনে গেলেন মিয়ানমারের প্রেসিডেন্ট
ভারতে আলোচিত সফরের পর এবার চীনে গেছেন মিয়ানমারের সাবেক জান্তা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। সেখানে তিনি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুই সপ্তাহ আগে তিনি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। বেইজিংয়ের সমর্থনে সাধারণ নির্বাচন হওয়ার পর মিন অংয়ের এটি প্রথম চীন সফর। দায়িত্ব গ্রহণের পর তিনি বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করতে চাইছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর বিশ্বমঞ্চে মিয়ানমার যখন কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়ে, তখন চীনই দেশটির পাশে দাঁড়িয়েছিল। বর্তমানে গৃহযুদ্ধ চলা মিয়ানমারে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে...