মীর মশাররফের ভিটায় ‘জমিদার দর্পণ’
অদৃশ্য কোনো জায়গা থেকে পরপর তিনবার ঘণ্টাধ্বনি বেজে ওঠে। তারপর মঞ্চ আর দর্শকের সারিতে ক্রমশ ঝাপসা হয়ে আসে আলো। সেই আলো-আঁধারিতে মঞ্চে শোনা গেল জমিদার চরিত্রের কণ্ঠ– ‘চাষার হাতে গোলাপ ফুল।’ তোষামোদি চরিত্রে আরেকজন বলে ওঠেন, ‘গোবরে পদ্মফুল হুজুর।’ এ কথা শুনে দাঁত কিড়মিড় করে জমিদার বললেন, ‘গোবর কোথায় পেলে? পাকা আম; হারামজাদা দাঁড়কাক।’ সঙ্গে সঙ্গে দর্শক সারিতে হাসির হুল্লোড় ওঠে। শোনা যায় করতালির গুঞ্জন। কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তুভিটার মঞ্চে গত শুক্রবার রাত ৯টার দিকে এই নাটক উপভোগ করেন দর্শ...