সত্যিই কি নোরা ফাতেহি মরোক্কান ফুটবলারের সঙ্গে প্রেম করছেন
ফিফা বিশ্বকাপের উন্মাদনার মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহির নাম। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তার ঝলমলে পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও চলছে জোর গুঞ্জন। বিশেষ করে প্রশ্ন উঠেছে-মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে কি সম্পর্কে জড়িয়েছেন নোরা? সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক বিনোদনমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নোরা এবং হাকিমিকে ঘিরে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে, যখন মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) টুর্নামেন্টের একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা। সে সময় থেকেই অনেকে ধারণা করতে...