অটোরিকশা নীতিমালা কেন জরুরি
নগর পরিবহন ব্যবস্থাপনায় অনিয়ন্ত্রিত অটোরিকশা বড় সংকটের জন্ম দিলেও স্বীকার করতে হবে, অটোরিকশা বাংলাদেশের লাখ লাখ মানুষের জীবিকার অন্যতম উৎস; শহর ও গ্রামাঞ্চলে লাস্ট-মাইল সংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সমস্যা বিশ্লেষণে ঠিক জায়গায় আলো ফেলতে হবে। শহর, নগর ও পরিবহন ব্যবস্থায় অটোরিকশার বিরূপ প্রভাব আধুনিক শহরের পরিবহন ব্যবস্থার মূল দর্শন হলো, কম সড়ক ব্যবহার করে সবচেয়ে বেশি মানুষকে দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া। এই লক্ষ্যকে বলা হয় ‘সড়কের দক্ষতা’। পৃথিবীর উন্নত শহরগুলো তাই বাস, মেট্রোরেল, ট্রাম ও সমন্বিত গণপরিবহনকে অগ্রাধিকার দেয়। কিন্তু বাংলাদেশে সেই সমন্বিত...