ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
আবু ওবাইদা খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী (এপিএস)। গত ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে যে সহায়তা এসেছে; কয়রা উপজেলায় বিতরণের ২০১ জনের তালিকায় তাঁর নামটি তিন নম্বরে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের তালিকা তৈরি করে অনেকটা গোপনেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের টাকা বিতরণ করা হয়েছে। সম্প্রতি ওই তালিকা প্রকাশের পর আবু ওবাইদাসহ কয়েকজনের নাম দেখে স্থানীয় জনসাধারণের মাঝে আলোচনা-সমালোচনা চলছে। সংসদ সদস্য আবুল কালাম আজাদ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। তিনি ক...