পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
জমজমাট ফাইনাল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (১৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ৫৩ রানের ব্যবধানে সোনারগাঁও ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে দুই দলের খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সমন্বয় ও লড়াকু মনোভাব দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। ফাইনাল ম্যাচ ঘিরে এবিজি স্পোর্টস সিটিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়...