১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯ ভেন্টিলেটর অকেজো
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের সময় জানা গেছে, আইসিইউ ইউনিটের ১০টি ভেন্টিলেটরের মধ্যে মাত্র একটি সচল রয়েছে। বাকি ৯টি ভেন্টিলেটর কারিগরি ত্রুটির কারণে অকেজো অবস্থায় রয়েছে। রোববার দুপুরে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলার ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসব আইসিইউ ইউনিটের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ ২৫০ শয্যাব...