শাকিবকে দেখেই পূর্ণিমা বললেন, ও এখন আরও ছোট হয়ে গেছে
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমা। একসময় তাদের অভিনীত একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েছে ব্যবসাসফল ও আলোচিত গল্প। দীর্ঘদিন পর আবারও মুখোমুখি হলেন এই দুই তারকা। আর সেই সাক্ষাৎ ঘিরে তৈরি হলো আবেগ, স্মৃতি আর আনন্দের এক বিশেষ মুহূর্ত। শনিবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আকস্মিকভাবে দেখা হয় শাকিব খান ও পূর্ণিমার। দীর্ঘ সময় পর একে অপরকে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দুজনই। আলাপচারিতায় উঠে আসে পুরোনো দিনের নানা স্মৃতি, কাজের অভিজ্ঞতা এবং বর্তমান সময়ের প্রসঙ্গ। শাকিব খানকে দেখে নিজের স্বভাবসুলভ প্রাণবন্ত ভঙ্গিতে পূর্ণিমা বলেন, “তাকে আমি যা দেখেছি, তার...