ইরান চুক্তি নিয়ে পারমাণবিক কার্যক্রমসহ ৫ চ্যালেঞ্জে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হঠাৎ আন্তর্জাতিক মহলে আশার আলো দেখা যাচ্ছে। এমনকি ইরানের পররাষ্ট্রমন্ত্রীও নিশ্চিত করেছেন, একটি চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এটি কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়, বরং একটি দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপ। এই অন্তর্বর্তী চুক্তিতে মূলত হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মার্কিন অবরোধ শিথিলের মতো সহজ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে চূড়ান্ত ও একটি ভালো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ট্রাম্পের সামনে রয়েছে পাঁচটি বড় রাজনৈতিক ও কৌশলগত জটিলতা। ইরানের পারমাণবিক কার্যক্রম ইরানের সঙ্গে যে কোনো চুক্তির সবচেয়ে গুরুত...