মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, ইটপাটকেল নিক্ষেপে ৫ পুলিশসহ আহত ৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইটপাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ মোট ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই মনির, এসআই নন্দন সরকার, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসেন ও কনস্টেবল আশিক। এছাড়া পথচারী হেলাল উদ্দিন, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন আহত হন। তাদের নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...