ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসরের কোচ
শেষ বত্রিশে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়টি উৎসর্গ করেছিলেন ফিলিস্তিনিদের উদ্দেশ্যে। ম্যাচ শেষে বুক চিতিয়ে হাতে তুলে নিয়েছিলেন ফিলিস্তিনের পতাকাও। এবার শেষ ষোলোর মঞ্চে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আবারও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন ও বিস্ফোরক বক্তব্য দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। সোমবার ম্যাচ পূর্ববর্তী অফিশিয়াল সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে রণকৌশল নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। ফুটবলীয় আলোচনার বৃত্ত ভেঙে টানা চার মিনিটেরও বেশি সময় ধরে তিনি ফিলিস্তিনিদের অবর্ণনীয় দুর্ভোগ ও মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন। তার বক্...