পুকুরে বিদ্যুতের ছেঁড়া তার দুই শিশুর করুণ মৃত্যু
ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল পুকুরে। ফুটবল খেলা শেষে সেখানেই গোসলে নেমেছিল তিন মাদ্রাসাছাত্র। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় তারা। উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। গত রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঘটে মর্মান্তিক এ ঘটনা। একই দিন বিকেলে নওগাঁর রাণীনগরে পুকুর খননকাল এক্সক্যাভেটরের ধাক্কায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মারা যায় রবিউল (৫) নামের এক শিশু। একই উপজেলায় গতকাল সোমবার দুপুরে বালতির পানিতে ডুবে প্রাণ গেছে সাহানাজ পারভিন শিফা (২) নামে এক শিশুর। গত রোববার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ীর একটি ডোবা থেকে উদ্ধার হয়েছে আর...