মৎস্যজীবী সংগঠনের সমবায় কমিটি বাতিলের আবেদনে জালিয়াতি
সিলেটের কোম্পানীগঞ্জের নিবন্ধিত মৎস্যজীবীদের সংগঠন ধুলিয়া সাতবিলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নবগঠিত কমিটি বাতিলের আবেদন নিয়ে ব্যাপক টানাপোড়েন চলছে। জানা গেছে, কমিটি বাতিলের দাবিতে জমা দেওয়া ১৭৩ জনের গণস্বাক্ষরিত আবেদনে জালিয়াতি করা হয়েছে। তালিকা অনুসন্ধানে দেখা যায়, সেখানে এমনও ব্যক্তির স্বাক্ষর রয়েছে যাঁরা আরও আগেই মারা গেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই সমবায় কর্মকর্তার দুটি পৃথক তদন্তে সম্পূর্ণ বিপরীতমুখী মতামত আসায় বিষয়টি এখন বিভাগীয় পর্যায়ে গড়িয়েছে; যা নিয়ে উচ্চপর্যায়ে চলছে টানাপোড়েন। ২০০৪ সালে নিবন্ধিত চার শতাধিক সদস্যের নিবন্ধিত মৎস্যজীবীদের সংগঠন ধুলিয়া সাতবিলা পানি ব্যবস্থাপনা...