যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ‘উন্নয়ন ফাঁদ’
প্রতিটি নির্বাচনী আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা শুধু আত্মঘাতী নয়, উচ্চশিক্ষার ন্যূনতম সক্ষমতা ও টেকসই উপযোগিতা-বিবর্জিত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের এমন ‘উন্নয়ন বাতিক’ দেখা গিয়েছিল। বিশ্ববিদ্যালয় কোনো ইউনিয়ন পরিষদ বা শপিং মল নয় যে তা ভোটারের দুয়ারে পৌঁছে দিতে হবে। গুণগত মান ও সক্ষমতা বিচার না করে যত্রতত্র ক্যাম্পাস খোলার এই কাণ্ডজ্ঞানহীন জেদ দেশের শিক্ষাব্যবস্থাকে বড় বিপর্যয় ও দেউলিয়াত্বের দিকে ঠেলে দিচ্ছে। বিগত সরকারের নেওয়া জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগের বিরুদ্ধে দেশের বুদ্ধিজীবী ও অংশীজনদের তেমন সমালোচনা না থাকার পরিপ্রেক্...