দূষণে বিপর্যস্ত নগর-নদী, বাড়ছে উদ্বেগ
হবিগঞ্জের নবীগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পরিবেশ বিপর্যয়ের মাত্রা দিন দিন বেড়েই চলছে। এই অঞ্চলের নদীর পানি থেকে শুরু করে ডাঙার মাটি-সবখানেই বর্জ্য অব্যবস্থাপনার চিত্র দৃশ্যমান। যখন যে যেখানে পারছে সেভাবেই ময়লা-আবর্জনায় ঠেসে দিচ্ছে নদীর বুক অথবা নগরীর বিভিন্ন এলাকার খালি জায়গা। নগরীর বর্জ্য অপসারণের দায়িত্বে থাকা ব্যক্তিরাও সেগুলো যথাস্থানে ফেলছেন না। শুধু নদী বা খোলা জায়গা নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সীমানা ঘেঁষেও জমানো হচ্ছে ময়লার স্তূপ। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিলে পরিষ্কারভাবেই বোঝা যায়, জেলা ও উপজেলা পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপন...