সমতায় বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের
জোয়ারের ঢেউয়ের মতো আক্রমণ উঠবে। প্রতিপক্ষ ত্রস্ত থাকবে। মরক্কোর মতো আফ্রিকার দেশ হলে তো কথাই নেই। ইতিহাসও তাই বলে। ৯২ বছর বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে অপরাজিত সেলেসাওরা। ড্র ছিল মাত্র তিনটি। এবার নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের স্বস্তির সমতা নিয়ে শেষ করেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। জয় পাওয়ার মতো সুযোগই তৈরি করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র-রাফিনিয়ারা। রোববার বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধের শুরু থেকে চাপে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে গোলবার লক্ষ্য করে একের পর এক শট নিতে থাকে আফ্রিকান প্রতিনিধি মরক্কো। ব্রাজিলের রক্ষণ দেয়ালে...