সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান
সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। এতে উচ্চাঙ্গসংগীতের মূর্ছনায় মুগ্ধ হন দর্শকরা। বৃহস্পতিবার লিপু দাশের সঞ্চালনায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদারঙ্গের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী। বক্তব্য রাখেন পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। বক্তারা বলেন, ‘বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি, মেলবন্ধন ঘটাবার উন্নততম মাধ্যম সংগীত। আমরা আমাদের গৌরবোজ্জ্বল সংগীতের মাধ্যমে বিশ্ব সৌভ্রাতৃত্বের মেলবন্ধন আরও মজবুত করে তুলব।’ এদিনের প্রথম শিল্পী ছিলেন অপরাজিতা চৌধুরী। উস্...