ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় নিহত ২, আহত ৪
ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। বুধবার বিকেল ৩টার দিকে মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. মাহফুজ (৩৫) ও জামাল হোসেন (৩৬)। আহতরা হলেন চান মিয়া (৪০), সেলিম হোসেন (৩৫), বরকত হোসেন (৩২) ও জসিম উদ্দিন (৩৫)। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একদল সড়ক পরিচ্ছন্নতাকর্মী তাদের কর্মযান নিয়ে রাস্তার পাশে অবস্থান করছিলেন। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে কর্মযানটি...