জাতিসংঘে ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি এই পদে নির্বাচিত হওয়া দেশের প্রতি সদস্য রাষ্ট্রগুলোর আস্থা, গ্রহণযোগ্যতা এবং কূটনৈতিক সক্রিয়তার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। প্রায় চার দশক পর আবারও বাংলাদেশের একজন প্রতিনিধি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ায় এটিকে দেশের বৈশ্বিক অবস্থান ও কৌশলগত সক্ষমতার নতুন স্বীকৃতি হিসেবেও বিবেচনা করা হচ্ছে। সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন সাধারণত আঞ্চলিক সম...