তালেবান-রাশিয়া সমঝোতা আফগানিস্তানের জন্য কী বার্তা দেয়
২৭ মে তালেবান ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকটি (এমওইউ) ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যদিও এর বিষয়বস্তু এখনও অপ্রকাশিত রয়েছে। এটি আফগানিস্তানের ভবিষ্যৎ নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে দেশটির অবস্থানের ব্যাপারে স্মারকটির প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। আইনি দৃষ্টিকোণ থেকে অভ্যন্তরীণ বৈধতা এবং আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতিবিহীন কোনো সরকারের দ্বারা সম্পাদিত চুক্তিগুলো আইনি ও রাজনৈতিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখোমুখি হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, কৌশলগত দিক থেকে এই ব্যবস্থা আফগানিস্তানের দীর্ঘ মেয়াদে জাতীয় স...