বিসিবি নির্বাচনের তপশিল নিয়ে করা রিটে আদেশ আজ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তপশিল ও ভোটার তালিকার বৈধতা নিয়ে করা রিটের ওপর আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন নির্ধারণ করেন। গতকাল আদালতে প্রথম দিনের শুনানিতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী মাহিন এম রহমান। গত ১৮ মে বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়নের জন্য বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহ...