বিজেপি হটানোর আন্দোলনের ঘোষণা দিলেন মমতা
ভোটে শোচনীয়ভাবে হারার পর প্রথম প্রকাশ্যে কর্মসূচিতে এলেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি বললেন, তাঁর লক্ষ্য রাজ্যের ক্ষমতা থেকে বিজেপিকে হটানো। গত ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় লোকচক্ষুর আড়ালে চলে যান। বাড়িতেই থাকেন তিনি। তাঁর এই নীরবতায় দলের মধ্যে অনেকেই মুখ খুলতে শুরু করেন। দলের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। রাজ্যের বহু পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরের মধ্যে অনেকে তৃণমূল থেকে পদত্যাগ করেন। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারও হন কেউ কেউ। গতকাল মঙ্গলবার মমতা প্রকাশ্যে ধর্মতলার ওয়াই চ্যানেলে হাজির হন তৃণমূলের...