আওয়ামী লীগ নিয়ে এত কথা কেন
বাংলাদেশের রাজনীতিতে প্রায় দুই বছর ধরে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সক্রিয় নেই। গত বছরের মে মাসে ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ সংশোধন করে আওয়ামী লীগ, তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। সেই অধ্যাদেশ বর্তমান বিএনপি সরকারও সংসদে অনুমোদন করেছে। সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে এমনকি কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিলেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এত কিছুর পরও আওয়ামী লীগ নিয়ে আলোচনা থেমে নেই। সরকারকেও নানা রাজনৈতিক ঘটনায় দলটি ঘিরে দেশি-বিদেশি মহলের প্রশ্নের জবাব দিতে হচ্ছে। জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের অংশগ্রহণ কেন নেই– এমন প্রশ্নের উত্তর দিত...