মরিচক্ষেতে পড়ে ছিল ককটেল, বিস্ফোরণে আহত শিশু
শরীয়তপুরের জাজিরায় মরিচক্ষেতের পাশে পড়ে থাকা ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণে রাহাত মাদবর (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের ফলে তার হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার সকাল ১০টার দিকে জাজিরা উপজেলার চরধুপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাহাত ওই এলাকার সামসু মাদবরের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভিটায় লাগানো মরিচক্ষেত থেকে মরিচ আনতে যায় রাহাত। এ সময় বাবুল মাদবরের ভিটার মধ্যে পড়ে থাকা ককটেলসদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি হাতে তুলে নেয়। পরে নাড়াচাড়ার একপর্যায়ে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে রাহাতের হাতের কবজি ছিটক...