মাধবপুর ও চুনারুঘাটকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা হবে: এমপি ফয়সল
মাধবপুর ও চুনারুঘাট উপজেলাকে উন্নত, নিরাপদ ও আধুনিক জনপদে পরিণত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ, হাওর, পাহাড় ও চা-বাগানে সমৃদ্ধ এ জনপদের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। শুক্রবার সকালে মাধবপুরের রতনপুর এলাকায় এলাকাবাসীর আয়োজনে ঈদ-পরবর্তী ‘প্রীতি উৎসব-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রতনপুর-নোয়াপাড়া-মাদারগড়া এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এমপি ফয়সল বলেন, ‘আগের সরকারের আমলে উন্নয়নের চেয়ে...