কোরবানির বর্জ্য অপসারণ কাজ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি স্বচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি বলেন, ‘রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই তার গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেছেন।’ প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে গুলশান এভিনিউর বাসা থেকে বেরিয়ে গুলশান-১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট...