লাল লিচু, রঙিন অর্থনীতি
পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন গ্রামে গাছে গাছে শোভা পাচ্ছে টকটকে লাল লিচু। এসব লিচু পেড়ে এনে বাছাইয়ের জন্য দেওয়া হচ্ছে শ্রমিকদের হাতে। বাছাই শেষে ঝুড়িভর্তি লিচু নেওয়া হয় স্থানীয় হাটে। পাইকাররা এসব লিচু কেনেন। এরপর ট্রাকে করে সরবরাহ করেন রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে। গত দেড় দশকের মধ্যে এবার এ উপজেলায় লিচুর সবচেয়ে ভালো ফলন হয়েছে। এতে বাগান মালিক ও লিচু চাষিদের মুখে হাসি ফুটেছে। এ উপজেলায় এবার ৭০০ কোটি টাকার লিচু উৎপাদনের আশা করা হচ্ছে। লিচুর এ ভরা মৌসুমে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরাও। সাহাপুর গ্রামের একটি বাগানে গত মঙ্গলবার দেখা যায় কয়েকজন নারী শ্রমিক লিচু বাছাই করছেন। তাদের একজনের নাম জাহেদা...