কাফকার ঘোর বিভ্রম
আমার লেখা একটি গল্পের নাম ‘লম্বা দাড়ি রাখার পাঁচটি কারণ’। তাতে উইলিয়াম ওয়ালেসের মৃত্যুর কিছু বর্ণনা আছে। স্কটল্যান্ড ছিল ইংরেজদের পদানত। তিনি স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য কিং এডওয়ার্ড ওয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং ধরা পড়েন ১৩০৫ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে। বন্দি উইলিয়াম ওয়ালেসকে লন্ডনে নিয়ে আসা হয়। বিদ্রোহের অভিযোগে ওয়েস্টমিনস্টার হলে তাঁর বিচার করা হয়। ওয়ালেস বললেন: ‘আমি কী করে বিদ্রোহী হবো? আমি কখনোই তো কিং এডওয়ার্ডের প্রজা ছিলাম না।’ তাঁর শ্মশ্রুমণ্ডিত মুখাবয়বে সাহসের দীপ্তি, মুক্তির স্পন্দন। বিচারে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। আদেশ ছিল যেন নির্যাতন করে করে মৃত্য...