জীবিকা নিয়ে অনিশ্চয়তায় হাওরপারের বাসিন্দারা
হাওর-বাঁওড়বেষ্টিত জেলা হবিগঞ্জ। এই জেলার বেশির ভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত, বিশেষ করে হাওরপারের বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার মানুষ ধান আবাদ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। সাম্প্রতিক ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় হাওরাঞ্চলের একমাত্র ফসল ধান বিনষ্ট হওয়ায় বিপুল সংখ্যক মানুষ জীবিকা সংকটে রয়েছেন। পাশাপাশি আগের মতো হাওরে মাছ মিলছে না। এ কারণে হাওরপারের অনেকে পেশা পরিবর্তন করছেন। জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছেন অনেকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ২৩ হাজার ৮৪৮ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে আজমিরীগঞ্জ উপজেলায় ১৪ হাজার ৬০১ হেক্টর, বানিয়াচ...