মেহেরপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩
মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগরে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার অলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফ হোসেন (৪৫), একই গ্রামের মাহিনের মেয়ে আফরিন (১) ও যশোর শহরের সজিবের ছেলে আবরার হোসেন (৯)। এছাড়া মাহিন ও তার স্ত্রী আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. লিয়াকত আলী ও স্থানীয়রা জানান, অটোরিকশা চালক আরিফ হোসেনসহ বেশ কয়েকজন মটমুড়া গ্রা...