স্মৃতির ভেতর দিয়ে হেঁটে যাওয়া একজন নির্মাতা
কিছু মানুষ চলে যাওয়ার পর আরও স্পষ্টভাবে বোঝা যায় তারা শুধু শিল্পী ছিলেন না, আমাদের সময়ের অনুভূতির ভেতরেই তারা নীরবে বসবাস করতেন। চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত তেমনই একজন নির্মাতা। তাঁর কাজ কেবল বিনোদন নয়, এক ধরনের সাংস্কৃতিক ভাষা; যা একইসঙ্গে হাসায়-ভাবায় এবং সমাজকে নতুন চোখে দেখতে বাধ্য করে। বাংলা চলচ্চিত্রে ব্যঙ্গ রসবোধ ও সামাজিক পর্যবেক্ষণের যে শূন্যতা একসময় তৈরি হয়েছিল অনীক দত্ত তা নতুন করে ফিরিয়ে আনেন। বিশেষ করে ‘ভূতের ভবিষ্যৎ’ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্যাটায়ার হয়ে ওঠে। এই চলচ্চিত্র কেবল ভৌতিক কমেডি নয়, বরং সময়-সমাজ-স্মৃতি এবং মানুষের নৈতিক সংকটকে নিয়ে নির্মিত...