উখিয়া সীমান্তে অস্ত্রধারীদের সঙ্গে বিজিবির গোলাগুলি, ভারী অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে একটি বিদেশি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে একটি ভারী অস্ত্র জি-থ্রি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিজিবির ৬৪ ব্যাটালিয়নের (উখিয়া ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, বুধবার দুপুরে উখিয়ার পালংখালী সীমান্তের নাফ নদীর শূন্য রেখায় এ গোলাগুলির ঘটনা ঘটে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুরে পালংখালী এলাকার বাহারপাড়া নামক স্থ...