ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন—দুই দফা হট্টগোল
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে স্কচটেপ দিয়ে জিয়াউর রহমানের আলাদা একটি ছবি সাঁটিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এদিকে একই অনুষ্ঠানে এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ হিসেবে সম্বোধন করায় আরেক দফা হট্টগোল হয়। দুই দফায় হট্টগোলের মধ্য দিয়ে শেষ হওয়া সভায় জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী...