অবহেলার দায়ে কেউ ছাড় পাবে না: স্বাস্থ্যমন্ত্রী
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে অনেক সময় আসামিপক্ষ সুবিধা নেওয়ার সুযোগ পায়। তবে এই ঘটনায় সেই সুযোগ থাকবে না। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনকে ঘিরে কোনো পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তবে এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং বিচারিক প্রক্রিয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। তাঁর ভাষ্য, বাস্তবতা হলো, ছয় নবজাতক সম্পূর্ণ অবহেলার কারণে মারা গেছে। এই...