দুই মাসে তিন গুণ মেঘনা পেটের শেয়ারদর
অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানির শেয়ারদর। গত এপ্রিলের শুরুতেও বন্ধ এই কোম্পানির শেয়ার ২৬ টাকা দরে কেনাবেচা হয়। গতকাল মঙ্গলবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে এ শেয়ার সর্বশেষ কেনাবেচা হয়েছে ৮২ টাকা ৯০ পয়সায়। এই দর শেয়ারটির এ যাবৎকালের সর্বোচ্চ। পর্যালোচনায় দেখা গেছে, গত দু্ই মাসেরও কম সময়ে এই কোম্পানির শেয়ারের দর তিন গুণ হয়েছে। এর মধ্যে গত এক মাসেই হয়েছে দ্বিগুণ। অথচ তালিকাভুক্ত এ কোম্পানিটির উৎপাদন ও ব্যবসা কার্যক্রম প্রায় দুই যুগ ধরে বন্ধ। ১২ কোটি টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির অর্ধেকের বেশি শেয়ার ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীর হাতে। অস্বাভাবিক এ...