মহাবিপন্ন প্যারাপাখির ছানা
মহাভাগ্য আমাদের, মহাবিপন্ন প্যারাপাখির একটি ছানা চোখে পড়ল প্রথম দিনেই। পাখি জরিপের কাজে এ বছর একাধিকবার সুন্দরবনে এসেছি; কিন্তু এই প্রথম প্যারাপাখির দেখা পেলাম। বিশ্বের বিশালতম এই ‘ম্যানগ্রোভ’ বা প্যারাবনের সীমিত দু-একটি এলাকাতেই আজও অতিবিরল এ পাখি টিকে আছে। বাংলাদেশের সুন্দরবন এবং কম্বোডিয়ার একটি অভয়ারণ্য ছাড়া বিশ্বে কোথাও আজ আর এ পাখির অস্তিত্ব নেই। নানা ধরনের জানা ও অজানা কারণে আজ বিলুপ্তির পথে চলেছে নিভৃতচারী এই পাখি। সর্বসাকল্যে ৫০-৬০টি প্যারাপাখি আজও বেঁচে আছে বলে ধারণা করা হয়! সুন্দরবনে দেখা এই একটি ছানা বেঁচেবর্তে থাকলে দুর্ভাগা এ পাখিদের বিলুপ্তি কিছুটা বিলম্বিত হতে...