পরিবারের সদস্যকে দিয়ে এসএসসির খাতার বৃত্ত ভরাট, শিক্ষককে শোকজ
এসএসসি পরীক্ষার উত্তরপত্রের বৃত্ত পরিবারের সদস্যকে দিয়ে ভরাট করানোর অভিযোগে শোকজের মুখে পড়েছেন মানিকগঞ্জের এক শিক্ষক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার ঢাকা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত শিক্ষক শাহজাহান মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের উত্তরপত্রের বৃত্ত অভিযুক্ত শিক্ষক তাঁ...