ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পারস্পরিক হামলা বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করা হয়েছে। ট্রাম্প বলেছেন, উভয় পক্ষের সঙ্গে আলাদা ফোনালাপের পর তারা গুলি ও হামলা বন্ধে রাজি হয়েছে। সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘খুব ফলপ্রসূ’ আলোচনা করেছেন। একই সঙ্গে হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গেও তার কথা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষই হামলা বন্ধে সম্মত হয়েছে। ট্রাম্প দাবি করেন, বৈরুতে কোনো নতুন সেনা পাঠানো হবে না এবং যেসব...