ধামইরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
নওগাঁর ধামইরহাটে সড়কের পাশে রাখা খড়ের স্তূপে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকচাপায় আজিজার রহমান (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা নুরুজ্জামান (৬০) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ধামইরহাট-নজিপুর আঞ্চলিক মহাসড়কের বিহারিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলে করে বাবা-ছেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বিহারিনগর এলাকায় সড়কের ওপর খড় শুকানোর কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়েছিল। এ অবস্থায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা খড়ের স্তূপে ধাক্কা...