বাগেরহাটে মাজারের দীঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের টেনে নেওয়া সাত বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে দীঘির মহিলা ঘাটসংলগ্ন এলাকা থেকে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। নিহত শিশুর নাম ফাতেমা আক্তার (৭)। সে মাজার এলাকায় বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজারের পূর্ব পাশের নারীঘাটে গোসল করতে নামে ফাতেমা। এ সময় মাজারের দীঘিতে থাকা কুমিরটি তাকে টেনে পানির নিচে নিয়ে যায়। ঘটনাটি দেখে ঘাটে থাকা লোকজন চিৎকার শুরু করলেও কেউ...