জামিনে মুক্তি পেলেন সাংবাদিক শওকত মাহমুদ
জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ সাড়ে পাঁচ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলায় গ্রেপ্তা‌র দেখিয়ে এতদিন তাকে কারাগারে রাখা হয়েছিল। আদালতে জামিন মঞ্জুর হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়। গত বছরের ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তা‌র করা হয়। পর...