ঈদবাজারে অনলাইন লেনদেন
বাংলাদেশে উৎসব হিসেবে সবচেয়ে বেশি দ্যুতি ছড়ায় ঈদ। ধনী-গরিব সবার জন্য কমবেশি অর্থের প্রবাহ ঘটিয়ে আনন্দ উদযাপনের বিধিব্যবস্থা মুসলিম ধর্মীয় অনুশাসনে বিরাজমান। ঈদের উৎসবের মধ্যেও আছে আনন্দ-ত্যাগ ইত্যাদির মাধ্যমে ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির পথ। তবে সব ছাপিয়ে ঈদ অর্থের তারল্যের এক বড় ক্ষেত্র। ধর্মীয় ভাবগাম্ভীর্য ঈদের আয়োজনে ক্রমশ লুপ্ত। এখন ঈদ সমাজের সর্বময় ব্যবসা-বাণিজ্যের সাংবাৎসরিক সবচেয়ে বড় আয়োজন। আধুনিকতা যতই সামনে হাঁটছে, মানুষ যাপিত জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার ব্রত নিয়ে চলছে। অর্থের লেনদেনে ধাতব ও কাগজের মুদ্রা এখন রূপান্তর হয়েছে ইলেকট্রনিক চিপে অনলাইন ট্রান্সফারসহ ই-প্ল্যাটফর্মে। ব্যাগভর...